Friday, 26 February 2016


এই লেখাটা সেই মানুষটাকে নিয়ে যাকে তথাকথিত সভ্য মানুষজন প্রতিদিন শুধু গালাগালিই দেয়। মানুষটা আমার সাথে খুবই কম কথা বলেছেন। যখনই কথা বলেছেন শুধুই হেয়ালী করেছেন। আমি বুঝি, সেসব শুধু মজা করেই বলেন উনি আমাকে। আমিও হাসি।


অন্নপূর্ণা দেবীকে।
সৌম্যজিৎ।


প্রতিবাদ তোমার গলায় ঘুরে ফিরে বেড়ায়,
প্রতিবাদের ভাষাও ভিন্ন তোমার সুরে,
প্রতিবাদে তুমি হাসো, প্রতিবাদের নামে তোমার জোটে কটুক্তি ও গালাগালি,
সেসবকে পিষে মেরে আবার গর্জে ওঠো নতুন কোনো প্রতিবাদের সুরে।
মানুষ ভাবে তুমি হিন্দু কি মুসলিম,
নামেও দিয়েছো হিন্দু-মুসলিম নামের বাহার।
দেবী অন্নপুর্নায় তোমার খ্যাতনামা,
আয়েশা বিবিটাও ভুল হয়নি কারোর।

ইসলামকে বলো ইসলাম জঙ্গির দল,
শুনে হাসে হিন্দু সভ্যজন,
হিন্দুরা যখন হেঁদু পাঁঠার দল,
আটখানা হয় মুসলিম মুরবীগণ। 
কৃষ্ণ কে বলো কলির কেষ্ট,
নবীও তবে নারী মহাজন,
মানুষ ভাবে তুমি হিন্দু কি মুসলিম??
আমি ভাবি তুমি, প্রকৃত মানুষ জন।
তোমার নেই কোনো ধর্ম, নাইবা থাকুক জাত,
জাত ধর্ম-যদি হিন্দু-মুসলিমের সম্পত্তি হয়,
তবে কি প্রয়োজন সেই জাত-ধর্মের?
যুগে যুগে বাঁচো মানুষ নামে, ওটাই তোমার পরিচয়। 

No comments:

Post a Comment