Monday, 30 May 2016

যোদ্ধা তসলিমা নাসরিন, তোমায় সেলাম।
সৌম্যজিৎ।

লড়াই, জীবন, কষ্ট বড় রাস্তা,
লড়তে কোনো বাধা নাই,
ভেঙে পড়ি, গড়ে উঠি, ছাড়বো না হাল,
লড়াইতেই জীবনের সুখ যেমন,
তা আর কিছুতেই নাই।

হাজারও মানুষ হাজারও কষ্টে,
আতঙ্কে আস্তানা তাদের,
তারা বাঁচে লড়াই করে, আমি বড়ই সুখি।
যখন দেখি তসলিমা নাসরিনের জীবন,
আগুন স্পর্শে কাটানো জীবন,
পদে পদে ভয়, মৃত্যু ভয়, ধাওয়া করে বেড়ায়,
লড়াইই তাকে দেবে নৈতিক জয়,
আমি বড়ই ক্ষুদ্র প্রাণী,
আমি বড়ই সুখি।

লক্ষ কোটি মৌলবাদের সামনে একাকি এক নারী,
একাকি এক যোদ্ধার মত লড়ে গেছ,
ঘর ছাড়া হয়েছ, ঘুম খিদে উড়ে গেছে,
আপোষহীন যোদ্ধার লড়াই ছেড়ে আসনি চলে,
বারবার লড়েছ, বারবার মৃত্যুকে সাথে নিয়ে চলেছ,
আমি শিখেছি সেই লড়াই তোমার থেকে।
তোমাকে আমার সেলাম।

তসলিমা শুধু সকল নারীর কান্না ধ্বনিই নয়,
তসলিমা মানে চেতনা, তসলিমা আমার আদর্শ,
সমস্ত তরুন প্রজন্মের রক্ত গরম করে দেওয়া নাম এই তসলিমা নাসরিন,
তসলিমা মানে বিপ্লব,
তসলিমা মানে কলমাস্ত্রের ধার,
তসলিমা মানে মানবতা,
তসলিমা আমাদের অনুভুতি, তসলিমা আমাদের ভালবাসাও।
যোদ্ধা তসলিমা নাসরিন- তোমায় শত কোটি সেলাম।

No comments:

Post a Comment