শবে বরাত এর মাধ্যমে ওরা আল্লাহপাকের কাছে নিজেদের খুন, ধর্ষণের ক্ষমা প্রার্থনা করুক মনে মনে। শাপমুক্ত হোক। আমি তোমার কাছে আমার একটা ভুলের ক্ষমা প্রার্থনা করতে চাই সবার সামনে। কারণ তুমি আমার প্রাণ প্রতিমা। "অন্ধকার সেইসব" পড়ার পর আমি "তসলিমা নাসরিনের জীবন থেকে, চেতনার পথে" লিখেছিলাম গতকাল রাতে ঘুমের ঝোঁকে। ওখানে আমি শরিয়া সংশোধনের পরিবর্তে ভুল করে শরিয়া সংস্করণ লিখে ফেলেছিলাম। আমাকে ক্ষমা করো। যখন আজ ভুলটা চোখে পড়ল, আমি ঠিক করে দিয়েছি তখনই। আনন্দবাজার পত্রিকা ও মুখ্যমন্ত্রীর কাছে তোমাকে নিয়ে লিখে পাঠানো চিঠিগুলোর কোনো উত্তর আমি পাইনি কখনো। এই লেখাটা আমি আবারও পাঠাবো চিঠি লিখে আনন্দবাজারে। ছাপাবে কিনা জানিনা, ওরা তো আবার রেপুটেড মানুষের লেখা ছাড়া ছাপাতে চাইনা। কিন্তু আমি চাই সমাজ দেখুক, অন্যায়ের প্রতিবাদ ইচ্ছা থাকলেই করা সম্ভব, একটু উদ্যোগ নিলেই। আমি চাই লেখাটা সবার চোখে পড়ুক।
No comments:
Post a Comment