অপ্রত্যাশিত উপহার সবে আমার ২৬ তম জন্মদিন হল। এমনভাবে এর আগে কখনই হয়নি। এত ভালোবাসা, এত স্নেহ উফ!! জন্মদিন শুরু হওয়ার আগেই মা পাপার উপহার, জন্মদিন শুরু হতেই সবথেকে বড় পাওয়া- মেয়েমার আশীর্বাদ, স্নেহ যেটা আমাকে সারাজীবন তৃপ্তি দেবে। ফেসবুকে কমেন্ট ও মেসেজ বাক্সে সবার শুভ কামনার জোয়ার বয়ে যাচ্ছে। সবকিছু আশ্চর্য রকম লাগছে। সন্ধ্যার পর যে এত আনন্দ অপেক্ষা করেছিল সেটা বুঝতে পারিনি। আমার ছোট বোন, ছোট ভাই, আন্টিমনি এসেছিল। এত বছরে এই প্রথম আমার জন্মদিনে কেক কাটলাম। আমার জন্মদিনের সাথে আন্টিমনির বিবাহবার্ষিকী পালন করা হল। আমার বোন উপহার দিল কেকটা। আন্টিমনি পেন কেনার টাকা দিল। এত প্রাণ খুলে হাসি আমি অনেকদিন হাসিনি। আমি কখনো কারোর সাথে মিশিনা, সময় দিতে পারিনা কাওকে, সেইজন্য আমার ভাই, বোন আত্মীয়দের মধ্যে অভিযোগ পাহাড় সমান হয়েগেছে। আজ বুঝলাম, সবার সাথে সময় কাটানোতে অনেক মজা!! তোরা খুব ভালো থাক ভাই, বোন। লাভ ইউ বোথ।
No comments:
Post a Comment