তৃষ্ণা দেখি হাজারো এ বুকে ঘুরেফিরে বেড়ায়,
তৃষ্ণাতে নাই কোনো ক্লান্তি আমি তবু নিদ্রাহীন পথিক,
চলছি, ঘুরছি, ফিরছি। শান্তির লেশ মাত্র পাইনা।
হঠাৎই দেখি সব কেমন কেমন দুলে ওঠে প্রাণে,
মুহুর্তে দেখি আমার সমস্ত স্নায়ু কেঁপে ওঠে
অজানা কোনো ভয়ে।
কোথাও শান্তি নাই। অতৃপ্তি গুলো নাড়িয়ে দেয় মন, প্রাণ।
ওরা বিশৃঙ্খল, ওরা বেপরোয়া আমার সমাজকে ভেঙে টুকরো টুকরো করে,
সামনে দর্শক হয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে আমি শেষ হয়ে যায়।
লজ্জা আমার মাথাকে বারবার হেট করে তবু উঠে দাঁড়াই,
ভাবি আমিই মুক্ত করে দেবো সমাজকে।
কোথাও কোনো শান্তি নাই।
চিন্তাগুলো কপালে অসংখ্য ভাঁজ ফেলেছে,
আমার মুক্তি কোথায়?
মুক্ত আমি তসলিমা নাসরিনের নির্বাসন মুক্তিতে,
মুক্ত আমি নারী শৃঙ্খল উন্মুক্ততাতে,
মুক্ত আমি স্বপ্ন দিয়ে সাজানো সমাজ দেখে।
এ সমাজে আমার মুক্তি নাই।
সেদিন আমি মুক্ত হবো যেদিন সমাজ চলবে স্বাধীন গতিতে,
আমি সেদিন মুক্ত হবো যেদিন সমাজ চলবে কলমের ডগাতে,
আমি সেদিনই মুক্তি পাবো যেদিন দেখবো নজরুলের কবিতা
"মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান" যথার্থ বাস্তবে খেলছে,
আমি সেদিনই মুক্ত।
........................................................................... সৌম্যজিৎ।
No comments:
Post a Comment