Monday, 9 May 2016


প্রণাম রবিকন্যা। 
সৌম্যজিৎ। 

ধন্য আমি আজ পেয়েছি তোমার আশীষ,
ধন্য আমি আজ পেয়েছি তোমার স্নেহ,
আমি ধন্য। 
সহস্র বছরেরেও অধিক আমি অমর হবো,
যতদিন তোমার নাম থাকবে ততদিন আমিও বেঁচে থাকবো,
আজ আমি ধন্য। 
পূর্ণতার ছোঁয়া এখনো আমি পাইনি শুধু স্বপ্ন দেখেছি 
একদিন আমি পূর্ণ হবো,
পূর্ণ হবো সেদিন আমি যেদিন তোমার নামের নিচে আমার নামটি পাবো,
আমি সেদিন পূর্ণ হবো। 
সূর্যকে সামনে রেখে আমি শক্তি পেয়েছি,
তোমাকে দেখে আমি আদর্শ পেয়েছি,
মাথা উঁচু করে আমি দাপিয়ে বেড়াবো সমস্ত শক্তির উর্ধে।
সূর্যের মত সত্যি তুমি, সূর্যের মত শক্তি তুমি,
সূর্যের মত দিয়েছ আলো এই অন্ধকার সাম্রাজ্যে। 
রবিকন্যা তোমায় প্রতিটা শ্বাসে প্রণাম।
। 

No comments:

Post a Comment