Monday, 9 May 2016

২৭ শে বৈশাখ, ১৩৯৭ সালে আমার জন্ম হয়। আমি বা আমরা বাংলা তারিখেই জন্মদিবস পালন করি। ইংরাজি অনুযায়ী দিনটা ছিল ১১ ই মে, ১৯৯০। মা পূজো দিয়ে পায়েস করে খাওয়াই। আরো রান্না হয়, ৫ বা ৭ কিছু একটা তরকারী করে দেয়, পাঠার মাংস থাকে। দৈ, মিষ্টি আরো অনেক কিছু থাকে। কেক খাওয়া হয়না। আজ ২৬ শে বৈশাখ, কাল আমার জন্মদিন উপলক্ষে আজকেই উপহারটা পেয়ে গেলাম। ৪ বছর আগে কেনা ফোনটা এখনো ভালো থাকলেও কভার ভেঙে গেছে। একটু অসুবিধা করেই চালাচ্ছিলাম, আসলে ফোন জিনিসটা আমি খুব একটা ব্যবহার করিনা। ফোনের জন্য টাকা খরচ করাটা বাড়তি খরচ মনেহয়, যেটা আমি একদমই পছন্দ করিনা। যাইহোক মা পাপা আমাকে আজ একটা নতুন ফোন কিনে দিল। একটু দামী। আমি তো ফোনের সব সিস্টেম বুঝিওনা, আর এই ফোনে এত এত এপ্লিকেশন আমি বুঝতেও পারছিনা ঠিকভাবে। তবু ভালো লাগছে। উপহার হিসেবে আমি পছন্দ করি কবিতা, সায়েন্স ম্যাগাজিন, সায়েন্স ও সাহিত্যের বই এবং পেন। এতবছর ধরে এসবই পেয়েছি। ভালই লাগছে। তবু বলবোনা এটা সেরা উপহার। সেরা উপহার আমার এখনো পাওনা আছে জন্মদিনে। সেটা মনের মধ্যেই থাক। অপেক্ষা করি শুধু। 

No comments:

Post a Comment