স্বপ্ন খুঁজি রওডন স্ট্রিট বাড়িটাতে। কেয়ার অফ বাংলা।
সৌম্যজিৎ।
উৎসর্গ- তসলিমা নাসরিন'কে।
বাংলা তুমি মানুষ গড়ো, সন্ত্রাস পাক নির্বাসন,
বাংলা তুমি গর্ব হও, খর্ব কোরো না বাংলার আসন,
বাংলা তুমি বেঁচে থাকো যুগে যুগে সেই মাটিতেই,
বাংলা তুমি তৃন হও, তুমি হও স্নেহের কোল ।
বাংলা ছিল মমতা ভরা, মাতৃ স্নেহের বৃক্ষ ছায়া,
বাংলা আজ খুনের ভূমি, সন্ত্রাসেতে অগ্নিক্ষেত্র।
বাংলা আজ সর্বনাশা,
বাংলায় নাই মুক্ত বাতাস,
চারিদিকে পরাধীনতা,
আজ বাংলায় তুমি নাই।
বাংলা আমার প্রথম ভাষা,
স্বপ্ন দেখা, ভালোবাসা,
সেই বাংলা কোথায় গেল,
যেমন বাংলা তোমার ছিল?
এই বাংলা তোমার নয়,
এই বাংলা আমার নয়,
আজ শুধুই অভিমান আর ক্ষোভ,
চোখ জুরে আশ্রয় নেয়।
খুঁজি এখনও মানুষটাকে,
রওডন স্ট্রিটের বাড়িটাতে,
দেওয়াল জুরে তোমার ছোঁয়া,
গভীর বুকে ক্ষত করে।
বাংলা আজ বাংলায় নাই, বাংলা আমার আতঙ্ক,
এই বাংলা আমার ছিল যখন তোমার গন্ধ পেতাম,
বাতাস জুরে ঘ্রাণ নিতাম, তোমার কাছে ছুটে যেতাম,
এই বাংলা আমার হত, যদি তোমার ছোঁয়া পেতাম,
এসব এখন বড্ড অলীক, মুছে যাওয়া স্বপ্ন লাগে,
স্বপ্নেই আজ জীবন বাঁচি, বাস্তবকে বড় দূরের লাগে।
No comments:
Post a Comment