ওরা সীমাহীন, আমরা সীমানায় পরাধীন।
সৌম্যজিৎ।
ওরা এপার ওপার করে বেড়ায়,
ওরা স্বাধীন হয়ে উঁড়ে বেড়ায়,
মাঝখানে তারকাঁটা শুধু মানুষেরই বেড়াজাল,
ওরা মুক্ত। ওদের লাগেনা কোনো ভিসা, লাগেনা নিরাপত্তা পরীক্ষা,
ওরা বিশ্বাসী।
বিশ্বাস শুধু আমাদেরই নাই,
নাই কোনো ভরসা তাই ভিসা লাইনে দাঁড়িয়ে অনুমতি চায়,
অনুমতি চায় সীমানা পেরোতে,
ওদের তো সীমানায় নাই!
ওরা ইচ্ছামত উঁড়ে বেড়ায়,
ঘুরে ঘুরে খড়, কুটো, খাবার নেয়,
ইচ্ছামত যেদিকে খুশি বাসা বাঁধে।
ওরা ইচ্ছামত প্রেম খুঁজে নেয়,
ইচ্ছামত বাতাসের সুরে প্রাণ ভরে ঘ্রান নেয়,
ওদের কোনো জাত নাই, নাই কোনো শ্রেণী।
জাত ধর্ম শুধু মানুষেরই, মানুষ গড়ে নানা শ্রেণী,
ওদের কিন্তু সন্ত্রাস নাই।
No comments:
Post a Comment