এতবার অনুরোধে আমি ক্ষমাপ্রার্থী,
তবু অনুরোধ করতে পিছপা হবোনা,
করে যাবো, বারবার বলে যাবো,
"মৃত্য ভেলায় লড়ছে শিশু,
যখন সে খেলতে চায় মাতৃক্রোড়ে।
বাঁচাও।
তারে বাঁচাও।"
ফুটফুটে দুধের শিশু, বঞ্চিত, জন্ম প্রতিবন্ধী,
পিতৃস্নেহ পায়নি সে কভু, মা'র চোখে অসহায়তা সামাজিক পঙ্গুত্বের।
সমাজ যখন দংশন করছে, নীলাভ বিষ ঢেলে দিচ্ছে অসহায়তার সুজোগে,
মা'র চোখ অশ্রুভরা, করজোড়ে নিবেদন করছে সমাজ রক্ষকের কাছে।
রক্ষক যদি ভক্ষক হয়,
মা সে বড় নিরুপায়, অসহায়,
লজ্জা পাই আমি সেই সমাজে, যখন দেখি আমি ভিন্ন আর কেহ নাই তার সুরে,
নিবেদন করার।
তুমি আমার প্রাণজ দেবী,
একটাবার দেখো শুধু, যদি কোনো উপায় থাকে তারে বাঁচাবার।
কৃতজ্ঞ থেকে যাবো আজীবন আমি, শুধু গ্রহণ করো এ নিবেদন।

No comments:
Post a Comment