Sunday, 3 April 2016

নিঃস্ব।
সৌম্যজিত দত্ত।


নাই নাই নাই, কোথাও তো নাই সেই ভালবাসার হাত,
আমি বড়ই চঞ্চল আজ,
কত কত আশা, স্বপ্ন ভালবাসা,
সবই বৃথা লাগে আজ।

এই ভালবাসা স্নেহের, এই ভালবাসা সম্মানের
শুধু তো তোমাকেই মেনেছি আদর্শ।
বারবার বলি, আবদার করি,
তবু তো পাইনা হাত।
তুমি শুধু বলো, "ভালো থেকো, খুশি থেকো।"
ভালথাকা কি হয় তোমার স্নেহ ব্যতিত?
বড্ড অভিমান তাই আজ।

অভিমানে মুখ ছোট হয়ে যাচ্ছে,
আবদারগুলো ধিক্কার দিচ্ছে,
কতবার আবদার করি, কতরকম ভাবে করি!!
বড্ড যে নিজের লাগে তোমায়!!
তুমি শুধু ওই শান্তনাটুকুই দাও,
আমি সেটাকেই আপন করে গায়ে মেখে নিই,
ওটাকেই আমার এগিয়ে চলার শক্তি ভেবে প্রেরিত হই।
যখন দেখি তুমি তো সত্যিই নেই পাশে,
আমি যেন হারিয়ে ফেলি সব।
একা হয়ে যাই, ফাঁকা হয়ে যাই,
তবু তো পাইনা তোমার স্নেহের হাত।
আজ সত্যিই কিছু নাই,
আজ নিজেকে বড়ই নিঃস্ব প্রতিপন্ন মনেহয়।

No comments:

Post a Comment