Tuesday, 5 April 2016

চুমু ছাড়া প্রেম অসম্পূর্ণ।
সৌম্যজিত দত্ত।


আজকাল শুধু চুমু খেতে ইচ্ছা করে,
প্রেম তো অনেক হয়েছে,
নয় নয় করে তেরটা প্রেম করে ফেলেছি এযাবৎ কাল,
কেউ কি কখনো মন ছুঁয়েছে?
হ্যা, ছুঁয়েছে। প্রথম প্রেম মন ছুঁয়ে গেছিল,
পরের গুলো পর হয়েই থেকে গেছে।

মন ছুঁয়ে গেলেও সে থাকার ছিলনা,
নানান অতৃপ্তির ঘেরাটোপে সেও বিদায় জানিয়েছিল,
ছিলাম পড়ে আমি একা, একদম একা।
মনে মনে সেই কোন ছোটবেলাতেই মনের মানুষ জন্ম নেয়,
মনের মানুষ এতদিনও ছিল একটা ধোঁয়াশা,
অনেক ঘোরাফেরা করে,
এপথ সেপথ করে মনের মানুষের একটা বাস্তব আকৃতি দেখেছি আমি।
খুব চটপটে, একটু পাগলি স্বভাবের।
একটুও ভালবাসেনা আমাকে।

আজকাল বড্ড চুমু খেতে মন চাই,
চুমু ছাড়া নিজেকেই বড় অসম্পূর্ণ লাগে,
চোখে চোখ রেখে নরম ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতে ইচ্ছা করে,
কোমরে বাঁ-হাত দিয়ে চেপে, জড়িয়ে ধরে,
ডান হাত দিয়ে পিছন থেকে চুলগুলো ধরে ঠোঁটে ছুঁয়ে যেতে ইচ্ছা করে।
চুমু ছাড়া প্রেম বড্ড নিরস,
চুমুতেই প্রেম সম্পূর্ণ লাগে।  

No comments:

Post a Comment