এস গণতন্ত্র গড়ি।
সৌম্যজিত দত্ত।
হৃদয়ে কম্পন ওঠে, চারিদিকে চোরের আনাগোনা,
চোর তো নয় যেন সামনে এসে মাস্তানের কড়া নাড়া।
লজ্জায় মুখ লুকিয়ে রাখি, এ কারে এনেছি আমি!!!
উপায় কি তবে, কেউ তো ছিলনা তাই দিয়েছি রাজ্যপাট।
চৌত্রিশ বছর ডুবেছিলাম অথৈ জলে,
অশিক্ষা, কুশিক্ষা আর অন্ধকারে,
ভরসা গেছিল উড়ে।
গণশক্তির পালা বদলে আনলাম জাগো বাংলা,
জাগেনি বাংলা উল্টে নারদ, সারদা উড়িয়ে দিল,
হাহাকার কৃষকের মুখও।
নতুন সব সততার বাণীতে মুগ্ধ হয়ে
আবারও প্রতারিত!!!! হারালাম পাঁচটা বছর।
সামনে যদি কমলা আনি,
নিজেকেই করবো দোষী,
হিন্দু মুসলিম লড়াই তখন হবে যতখুশি।
সাদা হাতের কেরামতি দেখেছি অনেক,
দেখেছি খুনোখুনি।
ওরা শুধু আয়েশ করে,
ওরা সুবিধাভোগী।
কেউতো নাই বাকি আর কারেই বা ভরসা করি,
নিজের ওপর ভরসা আছে,
তাইবলে রাজনীতি!!!
রাজনীতি আজ সুবিধাভোগী, নেতা মন্ত্রীর পজিশনের লড়াই,
অথচ রাজনীতি মানে প্রজার জন্য রাজার নীতি, রাজনীতির অর্থ প্রজা সুরক্ষায়।
মানুষ ভাব তোমরা কি চাও,
পছন্দের প্রার্থীদের জয়োল্লাসে গা ভাসাবে, নাকি নিজেদের সুরক্ষা দেবে??
যত যায় কর জেন, ওরা কেউই তোমার সুখে দুঃখে থাকবেনা সাথে,
যদি কেউ বাঁচাতে পারে নিজেদের, তবে তা তোমরাই পারবে।
জেগে ওঠ তরুণ রক্ত, জেগে ওঠ মানুষ,
বুদ্ধিজীবি আছে তোমারই মধ্যে, শিক্ষাকে কর হাতিয়ার।
এগিয়ে এস সামনে এবার থেকনা পিছনে পড়ে,
আর কোনো দালাল নয়, এস জোট করি গণতন্ত্র মিলে।
রাজাই যখন উদাসীন আজ তবে কিসের এই রাজনীতি,
গন স্বার্থে লড়ি এস, গণতন্ত্র গড়ি।

No comments:
Post a Comment