Friday, 24 March 2017

নিজেকে এক ব্যর্থ প্রেমিক মনে হচ্ছে। ভালোবাসাকে বুঝতে পারছিনা ঠিকভাবে। আমি বড়, তাই বোঝার দায়িত্বটা আমারই, আবার ভুল বোঝাবুঝি হলে সেটা ঠিক আমাকেই করতে হবে। কিন্তু আমি বুঝতে পারছিনা ভুলটা কোথায় হচ্ছে! না আমি কিছু ভুল করছি, না ভালোবাসা কোনো ভুল করছে বলে আমার মনে হয়। তারপরও একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরী হচ্ছে। অভিমান জমছে দুজনেরই মনে। এটা ঠিক হওয়া দরকার। আমি সবসময় ভালোবাসাকে একটা কথা বলি, যদি আমি কোনো ভুল করছি বলে তোমার মনে হয়, আমাকে সেটা বলো, আমি ভুল বুঝতে পারলে নিশ্চয় ঠিক করে নেবো সেটা। ঠিক তেমনই যদি তুমি কিছু ভুল বুঝছো বলে আমার মনে হয়, সেটা আমি তোমায় বলে দেবো। ভুলটা ধরিয়ে দেওয়া তো অন্যায় নয়, আর ভুলটা ধরিয়ে দিলে অহংকারে আঘাত লাগারও কোনো প্রশ্ন আসেনা। বরং এটাকে স্বাভাবিকভাবে নিলে একটা সম্পর্ক  অনেক বেশি সুস্থ হয়। আমাদের ভালবাসা যে শুধু আমাদের জন্য এমনটা তো নয়, এই ভালবাসার সাথে অনেক মানুষ জড়িয়ে আছে। পরবর্তীকালে পরিস্থিতি আরও জটিল হতেই পারে, সেখানে আমরা যদি একটু একে অপরকে বুঝে পাশে থাকি, তাহলে অনেক সমস্যার সমাধান সহজেই হয়ে যাবে।

No comments:

Post a Comment