তুমি আমার মধ্যে আমূল পরিবর্তন এনে দিয়েছিলে মেয়েমা। আদর্শগত দিক থেকে সবটাই তোমার থেকে শেখা। এখন আমি আমার চরিত্রে আরও পরিবর্তন দেখতে পাচ্ছি, এটা আমি তোমার থেকে শিখিনি, শুধু নিজের মধ্যে হতে দেখছি। যত দিন যাচ্ছে, আমি যেন আরও শান্ত হয়ে যাচ্ছি। কোনোকিছু নিয়ে চিন্তা শুরু করলে, বা ধরো একটা থিওরি পড়তে গেলে সেটার গভীরে ডুবে যাচ্ছি। কিন্তু আমি অনেক বেশি একা হয়ে যাচ্ছি। এই একা হয়ে যাওয়াটা সম্পর্কগুলোকে অনেক দূরে ঠেলে দিচ্ছে। আমি সম্পর্কগুলোকে হারিয়ে ফেলছি মেয়েমা। বাইরে থেকে বোঝা যায়না, কিন্তু অনুভূতিতে সেটা অনুভব করা যায় ঠিকই।
No comments:
Post a Comment