নাট্যমঞ্চ।
মুখ্যমন্ত্রী দিলেন পুলিশে হাঁক রিপোর্ট তলব করতে,
গৈরিকীকরণ চলবে না আর মানব প্রেমের রাজ্যে,
শ্রীজাতর জন্য নেত্রীর আশ্বাস, প্রশাসনও আজ পাশে,
হুমকি, ধমকি লেখককে কেন! আজ প্রশ্ন দিদির মুখে।
সুযোগ খোঁজে সম্প্রদায় উস্কানিকে মন্ত্র দিতে,
রাজনীতিও লড়াই বাঁধে নতুন করে সামনে আসতে,
মানুষের মনে চাঞ্চল্যতা রাজনীতির বড় দাও,
ডান বামের আজ মানবিকতা চতুর্বেদে লক্ষ্যভেদ।
সেদিনও তো সেই এক লেখিকা সত্য বলেছিল,
সেদিনও তো সেই এক লেখিকাকে সমাজ স্তব্ধ করতে চেয়েছিল,
সেদিনও তো রাজনীতি রাস্তায় দাঙ্গা করেছিল লেখিকাকে বের করে দিতে,
সেদিন তো তোমরা সামনে আসনি মানবিকতা নিয়ে!
কই সেদিন যখন লেখিকার সিরিয়াল এপিসোডের শুটিং বন্ধ করে দিলে,
তখন কোথায় ছিল তোমার মানবিকতা মুখ্যমন্ত্রী দিদি!
আজ তোমরা যে যার মতো চেঁচাও লেখকের প্রতি অবিচার হতে দেব না বলে,
শ্রীজাতর এক সম্প্রদায়বিরোধী লেখাতে আরেক সম্প্রদায় প্রশ্রয় পেল বলে!
তোমরা সবাই সুবিধেভোগী,
যে যার মতো স্বার্থ চেনো,
সমাজ এক নাটকমঞ্চ, তোমরাই করো নাটক,
তোমরাই লেখো প্রেক্ষাপট,
মাতে ওরা সাধারনেরা, নিজেদের ছিঁড়ে কুটে খেতে।
- সৌম্যজিৎ।
No comments:
Post a Comment