Tuesday, 14 March 2017

আদর।
সৌম্যজিৎ।


তুমি দিয়েছো আমায় আদর ঢেলে,
তুমি দিয়েছো আমায় উজাড় করে,
প্রাণে আছে যত জোর আর নেচে ওঠা সুর,
আমি পাই,
আমি পাই তোমার থেকে,
তুমি দিয়েছো আমায় দুহাত ভরে।
তোমার থেকে জীবন শেখা,
তোমার থেকে বাঁচতে শেখা বাঁচার মতো,
তোমার থেকেই লড়তে শিখি,
তোমায় সামনে রেখে,
আমি তোমারই আদর্শকে গায়ে মাখি বারেবারে।
এ জীবন তোমারই,
এ প্রাণ বাঁচে কাঁটা বিছানো পথে তোমাকেই অনুসরণ করে,
আমি শ্বাস নিই তোমার নামেই এক দীর্ঘশ্বাসে,
উচ্চারণে উচ্চারণে প্রাণ ঠেলে বেরোয়
গর্ব করে বলে ওঠা তোমার নাম,
আমি সকাল, দুপুর, বিকেল, রাতে জীবন লিখি,
এক রুদ্ধশ্বাস জীবন,
তোমায় মনে রেখে।

No comments:

Post a Comment