Friday, 3 March 2017

মেয়েমাকে বার্তা।


আমি আশাহত হয়েছি বারেবারে,
আমি আশাহীন হতে পারিনি,
যতদিন আছে জীবন,
আমি লড়বো, আমি লড়বো,
আমি মাথা উঁচিয়ে গড়বো পরিচয়,
প্রতিকূলতাকে হারিয়ে দেবো।
আমি ভেঙে হই খানখান,
আমি মিশে যাই ধুলোমাটিতে,
তবু এ'বাতাসে আমি নেবো শ্বাস,
অস্তিত্বকে মেলে ধরবো,
আমি জিতবো,
আমি জিতবো।

-সৌম্যজিৎ। 

No comments:

Post a Comment