Sunday, 5 March 2017

অমর প্রেম করার মতো প্রেম পেয়েছি। পড়াশোনার মধ্যে ডুবে থাকার জন্য অনেক বই পেয়েছি, পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য, অনেক বড় লক্ষ্যে পৌঁছনোর জন্য ভালো রেজাল্ট করেছি। সামনে পরীক্ষাগুলো দেওয়ার জন্য যে সব যোগ্যতা লাগে, সেগুলোতেও উত্তীর্ণ হয়েছি। বইতে আমার লেখা প্রকাশিত হতে দেখেছি। অনেক মানুষের কাছথেকে সম্মান, ভালোবাসা পেয়েছি। এতকিছু পাওয়ার পরও মনকে স্থির করতে পারিনি। তৃপ্ত হতে পারিনি। দিনরাত মাথার মধ্যে অশান্তি তৈরি হয় নানা কারণে, পড়তে পড়তে বিরক্ত লেগে যায় অশান্তিগুলোর জন্য, আবারও পড়ার চেষ্টা করি। মনটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। প্রেম আছে মন ভালো করার জন্য, কিন্তু শুধু প্রেম যথেষ্ট নয়। মুক্তিটা যেন অন্যকিছুতে। প্রেমটাকেও প্রয়োজন ভীষণ। কিন্তু শুধু প্রেমে হবেনা, আমাকে সামনে এগোতে হলে মুক্ত হতে হবে। 

No comments:

Post a Comment