২০০৬ থেকে শুরু করে ২০১১ এর বিধানসভার আগে পর্যন্ত যেসমস্ত প্রেক্ষাপট তৈরী হয়ে ছিল তা তৎকালীন বিরোধীগোষ্ঠী তৃণমূলের জন্য একেবারে আদর্শ ছিল। মমতা ব্যানার্জি তখন যেন এক অগ্নিমূর্তি। সামনে যে আসবে ভস্ম হয়ে যাবে। ভোটের প্রচারগুলোতে যে ভাবে মাইক হাতে গলা ফাটিয়েছে, তাতে বাম সরকার শুধু বিদ্রুপ আর কটাক্ষ ছাড়া কিছুই করতে পারেনি। এর বাইরে একাধিকবার নিজে শ্লীলতাহানীর শিকার হয়েছে মমতা, ঘাড় ধাক্কা খেয়েছে পুলিশের কাছে, গুলি খেয়েছে, অনশন করেছে এই সবকিছু মিলে মানুষের মনে গেঁথে গেছিল পুরো। সে যা বলতো, যা করতো মানুষের সমর্থন পেয়ে যেত। আমাদের মতো কিছু সমর্থক আগেই ছিল, বাকিদের পুরো সম্মোহিত করে ফেলল। চোখের সামনে দেখতে পাচ্ছি অন্যায় হচ্ছে, মানুষ খুন হচ্ছে, বেকার সংখ্যা বাড়ছে, গুন্ডামি বাড়ছে, কালোবাজারি রমরমিয়ে চলছে, প্রকাশ্যে ইভটিজিং ঘটলে সেগুলো দামাল ছেলেদের দুস্টুমি বলে গণ্য করা হচ্ছে, কিন্তু প্রতিবাদ করার মতো যোগ্য বিরোধী নেই। কংগ্রেস একটা কালসাপ, বাম সরকার তো রাম রাম, বিজেপির আদর্শ দেশদ্রোহিতা। এসব নিয়ে কে দাঁড়াবে তৃণমূলের সামনে! কে প্রতিবাদ করবে অন্যায়ের বিরুদ্ধে। সাধারণ মানুষ এসব অন্যায়তে অভ্যস্ত হয়ে গেছে। এখন তবে নতুন কাউকে দরকার যে সততা, নিষ্ঠা আর শক্ত কাঁধ নিয়ে সব পাশা উল্টে দিতে পারে। আমাদের শক্তি আছে, রাজনীতিতে ইচ্ছা নেই।
No comments:
Post a Comment