নিজের মধ্যে এক দ্বন্দ্ব করে চলেছি অবিরাম,
নিজের সাথেই।
ভালবাসার গভীরতাতে এতটাই নিমজ্জিত হয়েছি,
প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি চেতনার,
অজান্তেই স্বাধীনতা হরণ করছি ভালোবাসার।
আমি যে পুরুষ,
আমি যে পুরুষতান্ত্রিক এক সমাজে অভ্যস্ত হয়েছি তা
টের পাচ্ছি বারেবারে,
অথচ আমি পুরুষতান্ত্রিক সীমারেখা ছিন্ন করে বেরোতে চেয়েছি,
এক মানুষতান্ত্রিক আদর্শকে গায়ে মাখতে চেয়েছি,
তারপরও কেন আমি ভালোবাসার স্বাধীনতাতে হস্তক্ষেপ করে ফেলছি!
এ এক বিস্ময়। আমার নিজের মধ্যেই -
অবিরাম দ্বন্দ্ব করে চলেছে দুটো মানুষ, -
এক পুরুষতান্ত্রিক মানুষ,
উল্টোদিকে আদর্শকে আঁকড়ে ধরতে চাওয়া মানুষতান্ত্রিক মানুষটা।
- সৌম্যজিৎ।

No comments:
Post a Comment