আমি প্রেমেরই বরষায় মজেছি আজ
ভালোবাসায় সুখ চিনেছি,
আমি হঠাৎই হাওয়ায় নেচেছি মাঠে
প্রেমেরই মাঝে দুলেছি,
আকাশবুকে কালো মেঘে জমা ব্যাথা
আমি ভুলেছি,
শুধু তোমায় ভালোবেসেছি।
আমার আঙিনায় আজ সবুজে সবুজে
পাতারা করে খেলা,
ফুলেরাও হাসে লাল, হলুদ, সাদা রঙে,
দোলে হৃদয় খোলা,
মাটি ভেজা গন্ধ বাতাস জুড়ে
শীতল স্পর্শে প্রেম দিয়ে যায়,
আমি ছুঁই তোমাকে মনেরই আড়ালে
ভালোবেসে ভালোবাসায়।
- সৌম্যজিৎ।
ভালোবাসায় সুখ চিনেছি,
আমি হঠাৎই হাওয়ায় নেচেছি মাঠে
প্রেমেরই মাঝে দুলেছি,
আকাশবুকে কালো মেঘে জমা ব্যাথা
আমি ভুলেছি,
শুধু তোমায় ভালোবেসেছি।
আমার আঙিনায় আজ সবুজে সবুজে
পাতারা করে খেলা,
ফুলেরাও হাসে লাল, হলুদ, সাদা রঙে,
দোলে হৃদয় খোলা,
মাটি ভেজা গন্ধ বাতাস জুড়ে
শীতল স্পর্শে প্রেম দিয়ে যায়,
আমি ছুঁই তোমাকে মনেরই আড়ালে
ভালোবেসে ভালোবাসায়।
- সৌম্যজিৎ।
No comments:
Post a Comment