Sunday, 19 March 2017

এক ভয়ঙ্কর সুন্দরী মেয়ে, মেঘা মুখার্জী ডাক্তারী  পড়ছে, মাঝে মাঝে আমাকে মেসেজ করে। "অশান্ত বয়" বলে ডাকে আমাকে। ডাকটা বেশ সুন্দর। মিষ্টি লাগে। সিনেমার নায়িকাদের মতো দেখতে মেয়েটি অনেকটা। ভীষণ সাহসী! নিজেকে নিয়ে একদমই গোঁড়ামির ভয় পায় না। একদিন আমি মেয়েটিকে বলেছিলাম, তুমি তো মডেলিং করতে পারো। মেয়েটি বলে, না ওটা ঠিক আমার পছন্দ নয়। আমি ডাক্তার হয়েই খুশি। আমার তখনই মেয়েটিকে বেশ ভালো লেগেছিল এই একটা কথার জন্য। কারণ এই একটা কথা তার ব্যক্তিত্বের পরিচয় দিয়েছিল আমাকে। আমি চাই  সমস্ত মেয়েই এমন ভয়ডরহীন হোক। কে কি ভাবল, কে কি বলল এসব দিকে পাত্তা না দিয়ে মেয়েটি নিজের ইচ্ছামত চলাফেরা করে, নিজের ইচ্ছামত ছবি পোস্ট করে। মেয়েটি আমার স্বপ্নের লেখিকা তসলিমা নাসরিনের ভক্ত। তসলিমা নাসরিনকে নিয়ে একদিন সে তার আবেগের কথা আমাকে জানিয়েছিল। কোনোভাবে হয়ত আমি সেটা মেয়েমাকে জানাতে পেরেছিলাম না।  তাই আজ এই পোস্টটা করলাম, মেয়েমাকে জানাতে এবং সমাজকে আরেক খোলামেলা চিন্তাভাবনার মানুষের দৃষ্টান্ত দেখাতে।

No comments:

Post a Comment