Saturday, 18 March 2017

এই  ভোট প্রথাটাই মানতে খুব অস্বস্তি হয়। যত যাইহোক, মানুষ ভোট দিয়ে সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে পারেনা রাজনীতিতে। মানুষকে নেতারা যা দেখায়, সেটার ওপর ভিত্তি করে মানুষ ভোট দেয়। মন্ত্রী নির্বাচন করে।  কিন্তু সেই দেখানোর পিছনের গল্প সম্পূর্ণ আলাদা, সেটা মানুষ বোঝেনা।  তাই ভুল ব্যক্তিকেই নির্বাচন করা হয় সবসময়। যদি দেশের জন্য রাজনীতির প্রয়োজন হয়ই, তবে রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমেই নির্বাচন হওয়া উচিৎ। যেমন দেশের সর্বোচ্চ স্থানে আইএএস, আইপিএস এর জন্য কঠিন রিক্রুটমেন্ট পরীক্ষা ব্যবস্থা আছে, মেডিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটি এর অধ্যাপক পদের জন্য, সায়েন্টিস্ট হওয়ার জন্য সবচেয়ে কঠিন সব পরীক্ষা ব্যবস্থা আছে, তেমনই মন্ত্রী নির্বাচনেও কঠিন রিক্রুটমেন্ট পরীক্ষা প্রথা চালু করা উচিৎ ভারতীয় সংবিধানে। শুধু ভারত কেন, সব দেশেই এটাই করা উচিৎ।  তাতেই যোগ্য ব্যক্তি নির্বাচন সম্ভব। ট্রেনিং হওয়া উচিৎ। তাতে করে সবচেয়ে যোগ্য ব্যক্তি অনুযায়ী বিভিন্ন পদে মন্ত্রী নির্বাচন হবে। আমি যেমন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় এমন পরীক্ষার স্বপ্ন দেখি, যে শিক্ষা মন্ত্রী নির্বাচিত হবে পরীক্ষা পদ্ধতিতে, কোনো ভোট পদ্ধিতিতে নয়, কারণ ওই পদে যে বসবে সে যেন শিক্ষা ব্যবস্থায় যোগ্য প্রতিনিধিত্ব করতে পারে।  আর সেটা সম্ভব শুভ চেতনা যুক্ত, উচ্চ শিক্ষিত ও পড়াশোনা ব্যবস্থার ওপর পুরো নিয়ন্ত্রণ রাখতে পারা কোনো যোগ্য ব্যক্তির দ্বারা। ভোট নির্বাচনে যারা আসে, তাদের শিক্ষাগত যোগ্যতা এইসব পদগুলোকে সর্বোচ্চ স্থানে নিয়ে যেতে পারেনা। স্যেকুলার হওয়া তো অনেক দূরের কথা।

No comments:

Post a Comment