Monday, 29 August 2016

১.যুদ্ধ ছিল অনিবার্য, যুদ্ধের গতি ধেয়ে আসছিল,
ভালোবাসাতে কাটল মেঘ, শান্ত আজ অপরপক্ষ।
সত্য ছিল সাথে, তাই ভরসা ছিল কাঁধে,
মানবতা আর আদর্শ ছিল প্রধান অস্ত্র,
জয় হল ভালোবাসাতেই।

********** সৌম্যজিৎ **********





২. হঠাৎ আসা মেঘ আর উতলে ওঠা ঢেউয়ে
মন চঞ্চল হয়ে ওঠে কোনো এক গভীর ক্ষতকে অনুভব করে।
রক্তের সাথে দানা বেঁধে আছে যে স্পর্শ,
অস্পর্শেই তা ক্ষত করে হৃৎপিণ্ডকে বারে বারে।

********** সৌম্যজিৎ **********


No comments:

Post a Comment