Thursday, 4 August 2016

মায়া ওই দুই কালো চোখে, ভালোবাসার ছোঁয়া,
মুখের স্নিগ্ধ হাসি, ছোটদা'কে ছোঁয়া যেন দেশকে ছোঁয়া,
কালো কোটটাতে বাংলা মাটির গন্ধ,
আবিষ্ট করে মনকে হৈ চৈ, হুল্লোড়, গড়ে ওঠা বেলার স্মৃতিতে,
মনে করিয়ে দেয় ওই স্বপ্ন বাস্তব করতে যাওয়ার দিনগুলোকে। 
বিপ্লব যখন রন্ধ্রে রন্ধ্রে বাড়ছে, 
মনের মধ্যে প্রতিবাদ ও সত্যের অন্বেষণ চারবেলা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে,
প্রথম বিপ্লব ঘটানোর মুহূর্তেও ভরসা হয়ে থাকা এক মানুষ,
সে ছোটদা'ই হতে পারে। 


No comments:

Post a Comment