Thursday, 25 August 2016

তসলিমা নাসরিন। 

বন্ধ চোখেও দেখি তোমাকে ছুঁয়ে আছো এ হৃদয়,
বন্ধ ঘরের জানালা দিয়ে এসেছে প্রাণের বাতাস,
মন খারাপের বেলায় যখন শুনি তোমার ডাক,
ফাঁক ফোঁকরে পালায় সব মন খারাপের রাত। 
তসলিমা নাসরিন তুমি আমার প্রাণের হাসি,
তসলিমা নাসরিন তুমি আছো তাই, বেঁচে আছি।
প্রেমে প্রেমে, ভালোবাসাতে ভালোবাসি এ জীবন,
শত কষ্ট, শত দুঃখ এড়িয়ে যায় মন,
তসলিমা নাসরিন তুমি শিখিয়েছ ভালোবাসা,
হিংসা, মারামারি আর কাটাকাটি সবই লাগে যে বৃথা, 
ভুলে গেছি ভয়কে আজ কেমন সে অনুভূতি,
সোজা পথে চলি তাই সাহসের অবাধ গতি। 
তসলিমা নাসরিন তুমি বেঁচে থাকো যুগে যুগে,
তসলিমা নাসরিন তোমায় পেতে চাই বারেবারে, 
তসলিমা নাসরিন তুমি বুকে ওঠা এক নাম,
হাজারো তরুণ, প্রবীন বুকের জেগে ওঠা এক প্রাণ।
তসলিমা নাসরিন তুমি প্রতিবাদের এক সুর,
তসলিমা নাসরিন তুমি মনুষত্বের প্রতিরূপ।
তোমাকে ছাড়া আমার সমাজ অপূর্ণ থেকে যায়,
হৃদয় জুরে সব ভালোবাসা তুমি জুরেছ অতিকায়, 
তসলিমা নাসরিন তুমি যুগে যুগে থাকো বেঁচে,
সুস্থ - সুন্দর বেঁচে থাকো তুমি সকলের হৃদয় জুরে। 

********** সৌম্যজিৎ **********

No comments:

Post a Comment