Friday, 5 August 2016

সমস্ত হীরের মধ্যে তুমি কোহিনুর, আমি ভাবিনা,
হীরে খচিত টুকরো তুমি, আমি মানিনা। 
মানুষ তুমি, মানব শ্রেষ্ট, আমি বিশ্বাস করি,
ওসব প্রাণহীন দ্রব্যে তোমাকে মাপতে পারি না। 

বড্ড লোভ জাগে আজ,
লোভ জাগে কখনো বাস্তব না হতে পারা এক সত্যে, 
বড্ড কষ্ট সে লোভে, 
'মিলবেনা জানি, তবু পথ চেয়ে থাকা।'
স্বপ্ন তো আর সীমা মেপে দেখিনা। 

তুমি গোটা মানুষটাই
আমাকে ছুঁইয়ে আছ তীব্র কোনো অনুভুতিতে, 
কোনো মন্ত্রপুত পুতুলের মতো বা সম্মোহিত হৃদয় নিয়ে আমি শুধু তোমাকেই দেখে যাই,
আর যা'কিছুই করি বা না করি, তোমাকে মুহূর্তে মুহূর্তে আমি কিছু না কিছু বলিই, 
আমারই চেতনাতে, কল্পনাতে অচেতনেও।
শুধু বলিই,
তোমার সাড়া আসেনা মন থেকে। 
তুমি সাড়া দাও, কিছু একটা দিতে হয় ভেবে দাও।
আপন তো অন্য অনেক কেউ,
আর যেই হোক, আমি তা হতে পারি না। 

********** সৌম্যজিৎ ********** 

No comments:

Post a Comment