অন্য ধরণী।
সৌম্যজিৎ।
বর্ষণ হোক আদর্শ বীজের, স্নিগ্ধ হোক
মাঠ, ঘাট, পথ,
আমি দেখতে চাই কেমন সে ধরণী মোর,
যাকে দেখি অপার কল্পনায়।
আদর্শ হোক জীবনগুলো যেখানে-
লেখক লিখবে অবাধে,
পড়ুয়ারা পড়বে বিনা দ্বিধায়,
মানুষ বাঁচবে ভালোবেসে।
আদর্শ হবে মানুষ জীবন,
নারী পুরুষ করবে না ভয়-
একে অপরে মিশে যেতে।
আদর্শ পাক স্বাধীনতা যেখানে
মত প্রকাশে থাকবে না ভয়,
থাকবে না কোনো লজ্জা।
এ জীবন দেখি কল্পনায় যখন,
আমি ভেসে যাই অন্য কোনো ধরণী বুকে,
আমি মিশে যাই সেখানে-
আলো, বাতাসে,
জীবন মুক্তির খোঁজে।
আদর্শ দেখালেই যখন,
আমার শিরায়, মজ্জায় নেশা মেশানো
তরল স্রোত বইয়ে দিলে,
এ কোন আলো দেখি আমার মধ্যে,
বাইরে দেখি সব কালো।
দেখালে যখন আদর্শ পথ,
আমি মাতাল হতে চাই সেই নেশায়,
আমার গভীরে বইছে স্রোত-
বাইরে কেন ধোঁয়াশা ?
বর্ষিত হও আদর্শ বীজ,
স্নিগ্ধ হোক মাঠ, ঘাট, পথ,
মুক্ত বাতাসে ঘ্রাণ নিতে চাই,
মুক্ত ধরণীই হোক স্বর্গের মায়াজাল।
আদর্শ হোক জীবনগুলো যেখানে-
লেখক লিখবে অবাধে,
পড়ুয়ারা পড়বে বিনা দ্বিধায়,
মানুষ বাঁচবে ভালোবেসে।
আদর্শ হবে মানুষ জীবন,
নারী পুরুষ করবে না ভয়-
একে অপরে মিশে যেতে।
আদর্শ পাক স্বাধীনতা যেখানে
মত প্রকাশে থাকবে না ভয়,
থাকবে না কোনো লজ্জা।
এ জীবন দেখি কল্পনায় যখন,
আমি ভেসে যাই অন্য কোনো ধরণী বুকে,
আমি মিশে যাই সেখানে-
আলো, বাতাসে,
জীবন মুক্তির খোঁজে।
আদর্শ দেখালেই যখন,
আমার শিরায়, মজ্জায় নেশা মেশানো
তরল স্রোত বইয়ে দিলে,
এ কোন আলো দেখি আমার মধ্যে,
বাইরে দেখি সব কালো।
দেখালে যখন আদর্শ পথ,
আমি মাতাল হতে চাই সেই নেশায়,
আমার গভীরে বইছে স্রোত-
বাইরে কেন ধোঁয়াশা ?
বর্ষিত হও আদর্শ বীজ,
স্নিগ্ধ হোক মাঠ, ঘাট, পথ,
মুক্ত বাতাসে ঘ্রাণ নিতে চাই,
মুক্ত ধরণীই হোক স্বর্গের মায়াজাল।
No comments:
Post a Comment