Saturday, 6 August 2016

মন চাই তোমাকে আঁকড়ে ধরে থাকি সবসময়,
মন চাই আমি তোমারই দিকে চেয়ে থাকি ততক্ষণ,
যতক্ষণ না আমি ক্লান্ত হয়ে পড়ি তোমায় তাকিয়ে দেখতে দেখতে,
যতক্ষণ না তুমি ক্লান্ত হয়ে পড়ো আমায় আশকারা দিতে দিতে।
মন চাই আমি সকালবেলার প্রথম আলোতে
তোমার মুখে সকাল হতে দেখি,
মন চাই তোমাকে জড়িয়ে ধরে সুপ্রভাত বলি কানে কানে,
চা-এর সাথে তোমাকে দেখে, তোমার সাথে কথা বলে কাটিয়ে দিই আমার চা-বেলা।


মন চাই তোমার লেখাতে আমি কোথাও আমাকে দেখি যেন,
ওই লেখার সাগরে আমি আমাকে পেলে,
আমার নামে তোমার কলমের ছোঁয়া পেলে,
কালির গন্ধ পেলে,-
সেই ছোঁয়া, গন্ধ সারাজীবন আমার স্পর্শে লেগে থাকবে।
আমি কখনো তুমিহীন হয়ে যাবো না।


********** সৌম্যজিৎ ********** 

No comments:

Post a Comment