Sunday, 21 August 2016

শরীরী মাতোয়ারা।
সৌম্যজিৎ।

জামা বদলানোর মতো করে বদলে যায় প্রেমের একেকটা নাম,
ঝড় ওঠেনা, তুফান আসেনা,
ম্যাড়মেড়ে প্রেমে বেশিদিন টিঁকতেও ইচ্ছা করে না।
ইচ্ছা করে ভেসে যায় শরীর, মনে অনন্ত জোয়ারে,
ইচ্ছা করে সকালবেলায় ঝড় তুলি বিছানাতে পড়ে থাকা তোমার শরীরের সাথে,
তুমুল ঝড়ে উড়ে যায় দুজনে, সর্বাঙ্গে চুমু খেতে খেতে আর শরীরের তীব্র ঝাঁকুনিতে,
ডুবে যাই তোমার বুকের মাঝে, ডুবিয়ে নিই তোমাকে আমার উত্তপ্ত শরীরের মাঝে,
ঘামে ভেজা শরীরে ব্যাক্টিরিয়াগুলো মিলে মিশে একাকার হয়ে যাক দুজনের।

ইচ্ছা করে দুজনে আফিস পথ থেকে হারিয়ে যায় অচেনা গভীর জঙ্গলে,
পথহীন, উদ্দেশ্যহীন জঙ্গলে জংলী মানুষের মতো উলঙ্গ দুজনে -
খেলা করি প্রেমের তীব্র মত্ততায়,
শরীরের উত্তপ্ত আকর্ষণের তীব্র ছ্যাকাতে মোমের মতো গলে পড়ি দুজনে,
পৃথিবী চলুক তার নিয়মে, আমরা দুজনে দুজনের মধ্যে গড়ি অন্য এক পৃথিবী,
নাই কোনো ভয়, নাই কোনো চিন্তা শুধু আছে দুটো শরীর আর মনের ক্ষুধার্ত চাহনি,
গাছের দেওয়াল প্রাচীরে গা ঘেঁষে তোমাকে শক্ত আলিঙ্গনে পান করি শরীরের নির্জাস।
নেশা ঘিরে ধরুক, তুফানে সব এলোমেলো হয়ে উড়ে যাক বাতাসের ধূলিকণা,
কোথাও আমাদের কোনো খেয়াল নেই, আমরা মিশে আছি একে অপরকে শুষে খেতে।

সারাদিন রাত, রাতের অন্ধকারেও শুধু তোমার শরীরে আমি দেখেছি আলোর দিশা,
স্নানহীন শুকিয়ে যাওয়া শরীরটাতেও আমরা দুজনে পায় অমৃত সাগরের অমৃত রস,
মিটে যাক নির্বেদ, মিটে যাক হাহাকার সব শরীর যুগলের মাতোয়ারা উত্তেজনায়,
আমরা মাতি শরীরের দুর্ভেদ্য গমনের বজ্রনির্ঘোষ সঙ্কেত পার করে। 

No comments:

Post a Comment