আমার সম্ভাব্য শেষ লেখা। আর উৎসাহ নেই লেখার জন্য বা হয়ত ফুরিয়ে গেছি। আপনাকে উপহার দিলাম।
নদী তুমি কার -
হিন্দু, না মুসলমানের?
তোমার স্রোত বয়ে চলে
এপার ওপার দ্বিধাহীন,
তোমার গভীরে শ্যাওলা ভাসে,
কচুরিপানারাও সবুজ হাসে,
তুমিই ওদের ধরণী বক্ষ,
জাত দাওনি, ধর্ম দাওনি,
দাওনি কোনও সীমারেখা,
দিয়েছ শুধু স্বাধীনতা -
এপার ওপার করে চলে।
নদী তুমি কার?
ওই দ্যাখো আকাশপানে -
পাখিরা সব উড়ান দেয়,
ওদের নাই কোনো দেশ, নাই বিদ্বেষ,
ছোট্ট হৃদয়েও ওঠে আকাশ ছুঁয়ে, -
মাটি থেকেই জন্ম নিয়ে।
আকাশ তুমি কার?
মাটি তুমি কার?
তোমার বক্ষে রক্তে রাঙা,
কাঁটাতার আর পিলার বাঁধা,
সীমারেখাতে তোমার পরিচয় -
পাল্টে যায় দেশ, পাল্টে যায় নাম,
পাল্টে যায় জাত, পাল্টে যায় ধর্ম,
পাল্টে যায় সংস্কৃতি,
অবাধে মিশতে পারেনা।
আবেগ তুমি কার?
যেখানে দেখি স্নেহের ছোঁয়া,
হোক সে নদী বা আকাশ -
বা হোক মাটি,
আমি ভেসে যাই তোমার পানে,
আদর, স্নেহ, ভালোবাসা পেতে,
আমার নাই কোনো জাত, নাই ধর্ম,
নাই হিংসা, নাই বিদ্বেষ।
আবেগ তুমি আমার।
আপনার আশীর্বাদকে আমার আবেগের প্রণাম। শুভ জন্মদিন ম্যাম। উপহার ও প্রণাম গ্রহন করুন।
সৌম্যজিৎ।
No comments:
Post a Comment