Saturday, 27 August 2016

হারিয়ে যাওয়া মানুষটাকে।
সৌম্যজিৎ।

তোমার সাথে স্বপ্ন দেখতাম,
একটা বেলায় হারিয়ে যেতাম,
আকাশ জুরে খেলত পাখি,
বাতাস জুরে বইত সুরে,
ছিল শুধু ভালোবাসা অসময়ে চুমুর ঝড়ে,
মাঠ পেরিয়ে হারিয়ে যেতাম,
মনে পড়ে বুকে ভাসতাম - ...

ছিল যন্ত্রণা, ছিল ভালোবাসা,
ছিল প্রেম আর শরীরের টান, -
তোমার কাছে।

মনে পড়ে দিনগুলোতে,
স্নানের ঘরে তোমায় জড়িয়ে,
চুমুতে ভেজাতাম গোটা শরীর।
ভালোবাসতাম, শরীরে খেলতাম,
পথে ঘাটে, আলো - অন্ধকারে,
ক্লাসরুমে বন্ধ দরজার ওপারে -
উলঙ্গ শরীরে তৃপ্ত হতাম।

আজ নিঃসঙ্গ, ভালোবাসাহীন,
শরীরী খেলায় মত্ত হতে চায় -
একাকিত্বে ভোগা মন।
ফিরবেনা আর দিনগুলো সেই,
পুরোনো রোশনাই কাল গেছে ছুটে,
আজ আমি তুমিহীন।




No comments:

Post a Comment