স্বপ্নের এক বিকেল।
সৌম্যজিৎ।
এক বিকেল তখন,
আকাশজুড়ে তড়িঘড়ি সন্ধ্যা নামার,
গান আর কবিতায় জীবন তখন ঢেউ তুলছে হৃদয় তোলপাড় করে।
আমি বলেছিলাম আজ শুধু প্রেমের কবিতায় নতুন রঙ দেবো,
ভালবাসি, ভালবাসি বলে তুফানকে ডেকে নেবো তোমাদের হৃদয়ে,
আমি বলেছিলাম আজ ঝড় হবে বুকে, প্রেমের বর্ষণে প্লাবিত হয়ে যাবে তোমাদের মন,
হঠাৎ শুনি আমার চেতনাকে শূন্য করে দেওয়া সুর
চির নবীন কণ্ঠে ইমন গেয়ে উঠল, "তুমি যাকে ভালোবাসো .."
ইমনের সুরে যেমন বাচ্চামি আছে, তেমনই কোথাও এক ভীষণ কষ্টের ছোঁয়া পাই আমি,
এক অপূর্ণতার ছোঁয়া!
জানিনা ঈশ্বর কেমন করে ইমনকে একইসাথে বাচ্চামি আর তীব্র যন্ত্রণার ছাঁচে গড়েছে!
প্রেমে আমার তীব্র আসক্তি,
প্রেমকে আমি সবসময়ই দূরে রাখতে চেয়েছি আমার থেকে,
প্রেম আমাকে কখনো দূরে যেতে দেয়নি,
সবসময় কাছাকাছি এসে ঘেঁষেছে।
"আকাশ ভাঙা গান" যখন মহুয়া গেয়ে উঠল,
আমি তখন কোথায়!
পায়ের তলায় মাটি নেই, মাথার ওপরে ছাদ নেই,
অজানা, অচেনা রাজ্য,
দিগ্বিদিক জনশূন্য,
আমি একাকী যেন ঘোরে আচ্ছন্ন হয়ে পড়লাম!
মহুয়ার চোখের ভাষা আমাকে নিমেষেই গ্রাস করে ফেলে,
কোনো এক মায়াবী জাদু তার ইন্দ্রজালে সম্মোহিত করে ফেলে আমার দৃষ্টিকে।
এক দৃষ্টে আমি মহুয়াতে চেয়ে থাকি।
জীবন, তুমি যা নেওয়ার নিও,
আমি গভীর অলকানন্দে তোমাকে উৎসর্গ করে কবিতা লিখে আসবো,
হারিয়ে ফেলে আসবো সেই কবিতাকে,
জানবো তুমি নিজে হাতে তা নিয়েছ।
শুধু কখনো এমন স্বপ্নকে সত্যি হতে দিও,
আমি কৃতজ্ঞ থাকবো তোমার কাছে মৃত্যুপারে গিয়েও।

No comments:
Post a Comment