Tuesday, 23 January 2018

শপথ সে সূর্যের নামে ..

হোক সে বিতর্ক বড় কোনো পর্বত সমান,
হোক পৃথিবী আলাদা কোনো সাত আসমান ..
আমি যেমন ছিলাম, তেমন রবো তোমারই বন্ধু,
যেমন তুমি চিনেছিলে ..

ফেটে পড়ুক ওরা যারা -
রক্তচোখেও খোঁজে লালসা,
হামলে পড়ুক ওরা যারা -
রক্তাক্ত শরীরেও খোঁজে মাংসপিণ্ড,
আমি দাঁড়াবো সকল সমুখে বন্ধু -
বুক চিতিয়ে বন্ধুত্বকে আগলাবো।

যে আদর্শ আমাকে গড়েছে মানুষ,
যে সূর্য আলোকিত করে আমায় রোজ,
সে সূর্যের নামে, সে আদর্শের পথে আমি শপথ করি -
বন্ধুত্বের হাত ছাড়বো না ..

- সৌম্যজিৎ।

No comments:

Post a Comment