জীবন।
সৌম্যজিৎ।
জীবন তুমি বারেবারে ব্যর্থ হয়েও আশার আলো খুঁজেছ,
বারেবারে হেরে গিয়েও তুমি জিততে চেয়েছ,
স্বপ্ন দেখেছ স্বপ্নকে হাতে ছুঁতে,
জীবন তুমি ভালবেসেছ অবাধে প্রেমিকাকে।
লোভ, লালসাকে সংবরণ করতে শিখিয়েছিলে তুমি,
লোভ, লালসা পায়ের ধুলোই লুটোপুটি খেয়ে যায় আজ,
মাথায় কখনো চড়ে বসতে পারে না।
ত্যাগ করতে শিখিয়েছিলে তুমি,
মনে মনে আজ বড্ড হাসি পায় ..
ত্যাগ করতে করতে আজ সবকিছুর প্রতিই যে উদাসীন হয়ে গেছি!
নেই কিছু চাওয়ার, নেই কিছুই পাওয়ার,
শুধু জিততে চেয়েছি এ জীবনকেই মূল্যের পণ্য করে রেখে,
ওইটুকুতেই শুধু মুক্তিকে আমি আলিঙ্গন করবো বাহু'যুগলে ..

No comments:
Post a Comment