Thursday, 25 January 2018


স্কুল।
সৌম্যজিৎ।

স্কুল ..
তুমি কেমন আছো!
কেমন আছো তুমি স্কুল!
কতদিন, কতবছর পেরিয়ে গেছে,
আমি তোমার বুকে খেলিনি, দৌঁড়ইনি,
তোমার ঘরগুলোতে ওই বেঞ্চগুলোতে আমি বসিনি!
স্কুল,
আমাকে তোমার মনে পড়ে!
সেই যে আমি যেদিন তোমার আঙিনায় প্রথম পা রেখেছিলাম
সাদা জামা আর নীল হাফ প্যান্ট পরে,
আমার কাঁধে একটি নীল রঙের নতুন ব্যাগ, আর
ব্যাগের মধ্যে থাকা নতুন বই - খাতাগুলির  গন্ধ আমাকে
নাম না জানা, অচেনা কোনো সুখে মুগ্ধ করে রেখেছিল সেদিন ..
সেই সেদিনই তো পরিচয় হয়েছিল আমার
মানিক, ফরিদ, মুরাদ, পুস্করের সাথে ..
কত বছর পার করে সেদিনই আমি আবার ফিরে পেয়েছিলাম স্বরূপকে ..
প্রতিটা স্মৃতি আমার মস্তিষ্ক, হৃদয় এখনও ছবির মত ধরে রেখেছে,
আমি কখনো তোমায় ভুলিনি আমার স্কুল ..
আমি কখনো তোমায় ভুলবো না।

তুমি আমায় মনে রাখবে তো! ..


No comments:

Post a Comment