Monday, 1 January 2018


বিদায়।
সৌম্যজিৎ। 

বিদায়!
সে তো অনেক আগেই দিয়েছিলে তুমি,
কাছে থাকার থেকে বিদায়।
তবু ছিলে মানে - অভিমানে,
তবু ছিলে মনের কাছে অভ্যাস হয়েও।
ক্ষণিকের আস্ফালন চিঙ্গার হয়ে জ্বালিয়ে দিয়েছিলে,
আমাকে পুড়িয়ে স্বর্ণক্ষেতে স্বর্ণাক্ষরে এঁকেছিলে।
শক্তি দিয়েছিলে অপার, যা আমি অপ্রকাশিত রেখেছি,
লুকিয়েছি।
শক্তিই সবথেকে বড় দুর্বলতা হয়ে যায়,
তাই লুকিয়েছিলাম।
আজ যখন অভিমানও নিষ্পত্তি দিল,
বিদায় জানাল,
আমার সবথেকে বড় শক্তিখানিই আমি হারিয়ে ফেললাম।
এত দুর্বলতাতেও আমি টিকেছিলাম, কেবল ওই শক্তিখানিকে আঁকড়ে,
এখন বড় শূন্যতা গ্রাস করে নিল আমার চেতনা।

No comments:

Post a Comment