আমার সকল প্রশ্বাস আমি তোমার নামে শুরু করি
হে মানবী,
আদর্শে আদর্শে ছুঁয়ে গেছ আমার হৃৎপিণ্ড,
শিরা, ধমনী,
তোমার স্নেহের আঁচলে টান দিয়ে আমি প্রার্থনা করি,
"আমি যেন বাঁচি তোমার নামে, তোমার আদর্শে,
আমি যেন মরি এ আদর্শকে বাঁচিয়ে রেখে।"
একটা চাওয়া আমার অপূর্ণ থেকেছিল সেদিন -
অন্তত কুড়ি বছর দেরীতে জন্মেছিলাম,
শেষ চাওয়াটুকু আমি সম্পূর্ণ পেতে চাই
তোমারই স্নেহে থেকে ..
- সৌম্যজিৎ।

No comments:
Post a Comment