নিষ্পাপ যে ভালোবাসা বেসেছি তোমাকে,
কামের স্পর্শ নেই, ঘামের গন্ধ ছোঁয়ার অভিলাষও নেই,
তীব্র স্নেহে শুধু জড়িয়েছি তোমাকে,
সে ভালোবাসা কখনো ভালো'বাসার বা মন্দ'বাসার ঋণ পরিশোধ করে না।
সে ভালোবাসা তোমার কালজয়ী উল্লাসের চাহনিতে,
সে ভালোবাসা তোমার মন খারাপের বেলাতেও।
- সৌম্যজিৎ।
No comments:
Post a Comment