বলা হয়না।
সৌম্যজিৎ।
চলছে না,
এ মন থমকে যায় বারেবারে,
কথাগুলো বলতে চায়, না বলা থেকে যায়
হারিয়ে যাওয়া মুহূর্তগুলোতে,
থমকে যায় হৃদয়, শূন্য হয়ে ওঠে কোলাহলে পূর্ণ রাস্তাঘাট,
একা একাই থমকে যায়।
যখন বলতাম, জানতাম না কি চাইতাম!
মুহূর্তের স্রোতে ভেসে গিয়ে
বলে উঠতাম প্রকাশ পেতে,
হাসি'কে বদলে অজান্তেই বুকফাটা কান্না'কে আহ্বান করতাম,
হারিয়ে ফেলতাম সে মুহূর্তগুলো,
ভুল বোঝার অতল গহ্বরে ..
যখন বলতে চাই,
আর বলা হয়না কিছুই
সময় হারিয়ে যাওয়ার,
অধিকার লুপ্ত হওয়ার অবকাশে।
সৌম্যজিৎ।
চলছে না,
এ মন থমকে যায় বারেবারে,
কথাগুলো বলতে চায়, না বলা থেকে যায়
হারিয়ে যাওয়া মুহূর্তগুলোতে,
থমকে যায় হৃদয়, শূন্য হয়ে ওঠে কোলাহলে পূর্ণ রাস্তাঘাট,
একা একাই থমকে যায়।
যখন বলতাম, জানতাম না কি চাইতাম!
মুহূর্তের স্রোতে ভেসে গিয়ে
বলে উঠতাম প্রকাশ পেতে,
হাসি'কে বদলে অজান্তেই বুকফাটা কান্না'কে আহ্বান করতাম,
হারিয়ে ফেলতাম সে মুহূর্তগুলো,
ভুল বোঝার অতল গহ্বরে ..
যখন বলতে চাই,
আর বলা হয়না কিছুই
সময় হারিয়ে যাওয়ার,
অধিকার লুপ্ত হওয়ার অবকাশে।
No comments:
Post a Comment