আমি তোমার জন্য আওয়াজ হতে পারি,
আমি চিৎকার করে পৌঁছে দেবো সকল হৃদয়ে তোমার আদর্শলেখা,
আমি তোমার চলার পথে সুরক্ষার ঢাল হতে চাই,
আঘাত যা আসার আসুক, তোমাকে আড়াল করে আমি সয়ে নেবো।
আমি সেই বৃষ্টি হতে চাই যে তোমাকে ভিজিয়ে -
দূর করে দেবে মনের গুমোট,
আমি সেই ঝিকিমিকি তারা হতে চাই যে -
তোমার চোখে এনে দেবে উচ্ছাসের ঝিলিক।
আমি রাত হতে চাই যে -
তোমাকে নিয়ে যাবে ঘুমের পথে স্বপ্ন দেশে,
তুমি ঘুরবে, গাইবে, নাচবে, যা ইচ্ছা তাই করবে, যেমন ইচ্ছা হাসবে,
যেমন ইচ্ছা মৌলবাদের নাশ করবে, যেমন ইচ্ছা নারীর জন্য সংবিধান লিখবে,
যেমন ইচ্ছা স্বাধীনতার বাধ ভাঙবে,
যেমন ইচ্ছা আদর্শের পথে সমস্ত পরাধীনতার শৃঙ্খল চূর্ণ বিচূর্ণ করে ধুলোই মিশিয়ে দেবে।
আমি দিনের আকাশে একফালি রোদ হতে চাই যে -
তোমার বারান্দায় এসে উঁকি দেবে মিনুকে কোলে নিয়ে তোমার রোদ পোহানো দেখতে।
আমি তোমার শাড়ির আঁচল হতে চাই যে -
জড়িয়ে থাকবে তোমার স্নেহ নিয়ে,
তোমার আঁকা কবিতাতে কলমের কালি হয়ে পাতায় ফুটে উঠতে চাই,
তোমার ঠোঁটে উচ্চারিত হতে।
আমি ভালোবাসা চাই তোমার -
বাধাহীন, সীমাহীন, অহর্নিশ।
এক চিলতে আশ্রয় চাই শুধু -
তোমার হৃদয়ের সীমাহীন সাম্রাজ্যে।
- সৌম্যজিৎ।
No comments:
Post a Comment