Monday, 14 November 2016

সে ওই যে স্নেহে আমি হারিয়েছি,
আমি হারিয়ে গেছি তারই অভাবে,
সে ওই যে স্নেহ আমায় ঘিরে থাকে,
আজ নিজেকে স্নেহের বাঁধন ছাড়া লাগে।
কেমন মানুষ তুমি অবাধে বিলাও ভালোবাসা,
কেমন মানুষ তুমি জড়িয়ে নাও মায়ায়,
আমি বড় ফাঁকা ফাঁকা হয়ে যাই যখন,
দেখি তোমার ভালোবাসা কাছে নাই।
যখন ভেসেছি সেইসব অন্ধকারে,
শুধু ভেসে গেছি অন্ধকারে,
তোমার অন্তর্ধানে আমার বুক কেঁপে ওঠে,
দুটো মাস যেন আমার দীর্ঘ জীবন লাগে।
দুটো মাস তুমি ঘুরেছো অন্ধকূপে,
দুটো মাস তোমাকে বুঝিয়েছে জীবন,
পরিচিতরা নিল মুখ ফিরিয়ে,
অপরিচিত ওরা বন্ধু হল।
দুটো মাসে আমি পাড়ি দিই স্বপ্নে, - জাগরনে,
আমি বাঁচি তোমার রুদ্ধশ্বাস জীবনে,
সেই যে তুমি না খেয়ে, স্নানহীন কাটিয়েছ দিনরাত,
তুমি একা নও, তেমন আমিও কাটাই অভুক্ত উপবাস,
তেমনই স্নানহীন দিনরাত।

জীবন তোমার, তবু যেন তুমি তুমি নও,
তোমার শরীরে সে অন্যকেউ,
তুমি যখন আয়নায় দাঁড়িয়ে নিজেকে খোঁজো,
সময়ের ছাপ বিকৃত হাসি হাসে।

একের পর এক মুহূর্ত তোমার কাটে মৃত্যুর অপেক্ষায়,
তুমি প্রহর গোনো একটু একটু করে,
ঘড়ির কাঁটাও প্রহসন করে।


ভালোবাসার মায়া গোটা শরীরে এমন যার,
এ বঙ্গ জগত করেছে তাকে ছারখার,
পুড়িয়ে পুড়িয়ে খাক বানিয়ে দিল,
তাড়িয়ে দিল এই বঙ্গ সংসার।
চিন্তা করো না তুমি, এই আছি আমি তোমার,
শুধু তোমারই জন্য ঝাঁপাতে পারি জীবন,
শুধু একটু স্নেহ ধরে রেখো তুমি,
একটু স্নেহে আমায় জড়িয়ে রেখো অনন্তকাল।


***** সৌম্যজিৎ *****

No comments:

Post a Comment