পুরোনো সেই সময় নিয়ে।
আমার রুমের জানালার ওপাড়ে একটা বাড়ি ছিল। সেখানে সতের বা আঠারো বছরের এক ভয়ঙ্কর সুন্দরী মেয়ে থাকত। সেই বাড়িরই মেয়ে। মেসের ছেলেদের কাছে আমি ওর নাম দিয়েছিলাম স্নেহা। আমি ওর নাম জানতাম না। মনে মনে স্নেহা বলে ডাকতাম। ওই বাড়ির দুটো প্রাণীকে জানালা দিয়ে দেখতে পেতাম। স্নেহা ও স্নেহার কুকুর। আমার জানালার বেশ কাছেই। স্নেহাও দেখত জানালা দিয়ে। কথা না বললেও, চোখের ভাষাতে আমাদের অনেক কথায় হত। আমাদের সবারই বয়স তখন কম আর শারীরিক চাহিদা অনেক বেশি। আমি ক ও খ কে আমার জানালার কাছে এনে স্নেহাকে দেখালাম। স্নেহার কুকুরটা প্রশিক্ষণ প্রাপ্ত ছিল। স্নেহা আমাদের তিনজনকে দেখিয়ে ওর একটা রুমাল দূরে ছুঁড়ে দিত, কুকুরটা মুখে করে রুমালটা নিয়ে আসত। স্নেহা সেই রুমাল ওর জামার ভিতরে ঢুকিয়ে দিলে, কুকুরটা জামার ভিতরেই মুখ ঢুকিয়ে রুমাল বার করার চেষ্টা করত। স্নেহা তখন ছটপট করত কোনো এক উত্তেজনাতে, আমাদের সেটা দেখাত। আমরাও ভীষণ উত্তেজিত হয়ে উঠতাম তিনজনেই সেটা দেখে। মনে মনে আমরা তিনজনই স্নেহার প্রেমে পড়ি। স্নেহার মনে কি ছিল জানিনা,তবে স্নেহা আমাকে জানালা দিয়ে বেশ ইশারা করত, আমিও করতাম। মেসে থাকা সমস্ত সময়টাতেই স্নেহার সাথে আমাদের চোখের ভাষার এভাবেই আদান প্রদান হত।
যাইহোক, এটা ছিল একটা গল্প। আমি এই লেখাটা লিখলাম একটাই কারণে। আজ অনেক সময় পার হয়ে গেছে। আমি মানুষটাও আর তেমন নই। এখন আর ওভাবে যে'কাউকে দেখে উত্তেজিত হয়ে উঠিনা। এখন সম্পর্কের অর্থ বুঝতে শিখেছি। কিন্তু আমার জীবনের ছোট, বড় সমস্ত কথা আমি অকপটে যেভাবে বলতে শিখেছি, সে ভালো হোক বা খারাপ, ক ও খ এই ব্যাপারে ততটা এগোতে পারেনি। আমি তাদের মধ্যে সম্পর্ক নিয়ে একটা ভয় দেখেছি। তারা তাদের প্রেমিকার কাছে সবকিছু খুলে বলতে পারেনা, বলতে পারেনা হয়ত সম্পর্ক খারাপ হওয়ার ভয় পেয়ে। ক ও খ এই লেখাটা পড়বে, আমি তাদের একটা কথা বলছি, তোরা সম্পর্ককে ভয় পাসনা। যে সম্পর্কে ভয় থাকে, সেই সম্পর্ক আস্তে আস্তে গুমোট হয়ে ওঠে। একে অপরের মধ্যে দম বন্ধ হওয়া একটা পরিস্থিতি তৈরি হয়। বরং তোরা যদি নিজেদের সবটা সে ভালো হোক বা খারাপ, একে অপরের সাথে ভাগ করে নিস, সেখানে মিষ্টতা বাড়ে। যে মেয়েটাকে তুই ভালবাসিস, মেয়েটার ওপরে অধিকার দেখাস, সেই মেয়েটারও অধিকার আছে তোর জীবনের সবটার ওপরেই। অধিকার, ছোট ছোট কথা, ভালোবাসা ভাগ করে নিলে সম্পর্ক খারাপ হয়না, বরং একে অপরের ওপর বিশ্বাস, ভরসা বেড়ে ওঠে। একজন প্রেমিকা, সে তো শুধু আমার প্রেমিকাই নয়, সে আমার মনের মানুষ। আর মনের মানুষ যে হয়, তাকে আমার মনের সব কথা জানাতে পারি, কোনো দ্বিধা ছাড়াই। তাতে দেখবি ভুল বোঝাবুঝি অনেক কমে যাবে। ভয় কমে যাবে। আমি আজ বুঝি সম্পর্কের এই অর্থগুলো। এটাই তো ভালোবাসা। তোরাও একবার সাহস করে নিজেদের মধ্যে নিজেদের ভাগ করেই দ্যাখ, দেখবি ভীষণ আনন্দ পাবি তোদের সম্পর্কগুলোতে। আমার মনের মানুষটাও কিন্তু এই লেখাটা পড়বে ও আমার একটা অতীত জানতে পারবে, কিন্তু তাতে আমার কোনো ভয় নেই। বরং আমার মনে হবে আমি তনুশ্রীর সাথে আমার একটা সময় ভাগ করে নিলাম। তনুশ্রী কিন্তু এটাকে কখনো খারাপ ভাবে নেবেনা, এটা আমার ভরসা তনুশ্রীর ওপরে।
No comments:
Post a Comment