অপেক্ষা, একটু ভালোবাসায় বাঁচবো।
সৌম্যজিৎ।
ভালো আছো তুমি, এভাবেই ভালো থেকো,
প্রেম করছ, এভাবেই প্রেমে বেঁচো,
জীবন যেন এমনই থাকে,
এমনই বাঁচুক যৌবন,
আমি খুশি তোমাকে দেখেই,
তোমার ভালো থাকায়।
অপেক্ষা শুধু আমারই থাক,
অপেক্ষায় আমি থাকবো,
একটুখানি ভালোবাসার আবদারে আমিও খানিক বাঁচবো।
তুমি এভাবেই থেকো ভালো চির জীবন, চির যৌবন,
সবে তো সন্ধ্যার চাঁদ আকাশে,
বাতাসে বাতাসে ভেসে বেড়াক তোমার প্রিয় সুগন্ধির সুগন্ধ।
আমি ভালো নেই সে জেনে তোমার কাজ নেই,
আমি ভালো থাকবো তবুও, তোমারই অপেক্ষায়।
পরীক্ষাগুলো বড় এলোমেলো লাগছে,
পরীক্ষা নিয়ে উত্তেজনায় মন ব্যাকুল,
একটুখানি যদি ভালোবাসা দিয়ে যাও, বইয়ের পাতা গুলে খেয়ে নেবো।
একটুখানি ভালোবাসা দিয়ে যেও শুধু,
তারপর গোটা সন্ধ্যা, সারারাত ভালোবাসা বিলিয়ে দিও নিজের মতন করে,
যা'কে মন চায় ভালোবাসা দিতে।
No comments:
Post a Comment