মনে বড় অনিশ্চয়তা বাসা বেঁধে আছে,
আমি কি তবে কেউ নই তোমার কাছে!
আমি তো আমার সব অধিকার তোমার জন্য যত্ন করে রেখেছি,
আমার আবেগ, চেতনা, প্রকাশ, আনন্দ - উল্লাস যা'কিছু আছে,
যা'কিছু আমার সম্পদ তা আমার ভালোবাসা, অভিমান সব তোমারই জন্য শুধু।
এর পরেও কি তোমার ওপর আমার অধিকার এতটুকু থাকতে নেই!
আমি কাঁদলে তুমি বোঝো আমি কাঁদছি,
তুমি বুঝেও পাথরের দেওয়ালের মতো চুপ করে থাকো।
ওই পাথরেও আঘাত করলে প্রতিধ্বনি ওঠে,
তোমার দরজায় বারবার আঘাত করে আমি অসহায় হয়ে উঠেছি।
শুনতে পাচ্ছ ঈশ্বর!
- সৌম্যজিৎ।
No comments:
Post a Comment