তোকে ঘিরে খেয়ালি মনে -
দেখি কত স্বপ্ন,
বুকে থাকা মেঘ গুমোটে -
এসেছে আজ বৃষ্টি,
তুই আছিস আশেপাশে, বুকের মাঝে -
রং তুলিতে,
হারিয়ে যাক হারানো স্মৃতি, খুঁজে পেতে চাই নতুন তোকে,
হোক তবে খুনসুটি -
আদরের ছোঁয়ায় চুলগুলোতে,
হাওয়াই হাওয়াই ভেসে বেড়াব, দুপুর রৌদ্রে রোদ পোহাব
দুজনে।
চেনা মনে হাত বাড়িয়েছি,
তোর নিঃশ্বাসে শ্বাস নিয়েছি,
ঠোঁটের ফাঁকে বন্দি আমি,
শুষেছি সব ভালোবাসা।
তুই আছিস আশেপাশে, বুকের মাঝে,
রঙ তুলিতে,
হারিয়ে যাক হারানো স্মৃতি, খুঁজে পেতে চাই নতুন তোকে,
শুধু তোকেই ...
********** সৌম্যজিৎ **********

No comments:
Post a Comment