নতুন বইটা হাতে পেলাম। পিয়ারসন পাবলিকেশন এর "ডেটা স্ট্রাকচার্স এন্ড এলগরিদম।" ভি. অহো'র লেখা বেশকিছু এগরিদমের বই আগেই পড়েছি। সহজ, সরল ভাবে এলগোরিদম তুলে ধরা থাকে ওনার বইতে, আবার সেগুলো সুন্দরভাবে আলোচনাও করা থাকে। বেল ল্যাবেরটরি - নিউ জার্সি, একসময় যেখানে "সি"প্রোগ্রামিং এর ওপর অনেক কাজ সফলভাবে শেষ হয়েছিল, সেখানেই কর্মরত ভি. অহো নিজের অভিজ্ঞতা খুব স্পষ্টভাবেই বইগুলোতে তুলে ধরেন। এই বইগুলো থেকে যে আমরা শুধু জানি বা শিখি এমন নয়, নতুন নতুন দিক সম্পর্কে আমাদের মনে আলোকপাত ঘটে, আমরাও নতুন নতুন চিন্তাভাবনাগুলোতে আগ্রহী হয়ে উঠি।

No comments:
Post a Comment