আমার মা আমাকে প্রায় সময় একটা কথা বলে যে আমার মাথার যদি এক কেজি ওজন নেওয়ার ক্ষমতা থাকে, আমি পাঁচ কেজি ওজন তুলে দৌঁড়োতে চাই। কথাটা কতটা ঠিক তা আমি জানিনা। কখনো এভাবে আমি ভাবিওনি। এটা ঠিক, আমি অল্পেতে সন্তুষ্ট হতে পারিনি কখনো। মাঝারি মানের ছাত্র থেকে ছুটে গেছিলাম প্রথম সারিতে নাম লেখাতে। আর যখন প্রথম সারিতে নাম লেখালাম, তখন থেকে এক প্রকার ব্যর্থ চেষ্টা করে চলেছি একদম প্রথম হতে। মেধাশক্তিকে কাজে লাগিয়ে এগোতে চেয়েছি সবসময়। চেষ্টা এখনো সফল হয়নি। বারবার ব্যর্থ হচ্ছি। আর এই সফল না হতে পারাটা আমাকে কখনো শান্তিতে থাকতে দেয়না। সাফল্য আমার শেষ গন্তব্য নয়, সাফল্য আমার কাছে একটা সিঁড়ি। আর সেই সিঁড়িতে আমাকে উঠতেই হবে। শেষ গন্তব্য যেটা আমার একমাত্র লক্ষ্য সে আমার আদর্শের মানুষটা। যার কাছেই শুধু আমার সমস্ত শান্তি তুলে রাখা আছে। আমি মানসিক তৃপ্তি পাবো তাঁর কাছেই। আমার সেই লক্ষ্যপথ তৈরি করতে পারে শুধুই আমার পড়াশোনা। মনের মধ্যে সাহস, ধৈর্য আর ইচ্ছাটাকে ধরে রেখেছি সবসময়। স্বভাবে শান্ত হলেও যে আমার মন একেবারে শান্ত নয়, সেটা আমাকে সারাদিনে বারবার তাড়া করে নিয়ে বেড়ায়, কখনো শান্তিতে থাকতে দেয়না। আমাকে যে সেই লক্ষ্যে পৌঁছতেই হবে।
No comments:
Post a Comment