অনেককিছু লিখতে ইচ্ছা করে। অনেক পড়তে ইচ্ছা করে। অনেক অঙ্ক কষতে ইচ্ছা করে। অনেক ভালবাসতে ইচ্ছা করে। জীবনের সব চাওয়া পাওয়া হয়ে ওঠেনা। ভালবাসার ইচ্ছাগুলো বেশিরভাগই অপূর্ণ থেকে যায়। অনেক অনেক শূন্যস্থানে জমা হয় কষ্ট, অভিমান। আবার সেগুলোর ওপরে সময় প্রলেপ লাগিয়ে ভুলিয়ে দেয়। যাকিছু হারিয়ে যায়, সেই হারানোর যন্ত্রণাগুলো কখনোই খুশিতে রূপান্তরিত হয়না, হতে পারে না। তবে নতুন খুশিগুলো দিয়ে জীবনকে আবার একটু সাজিয়ে তোলা যায়। জীবন ভাঙছে, হয়ত একটু এলোমেলো লাগবে। আবার ঠিকও হয়ে যাবে। ভাঙনের শুরুতেই তো জীবন গড়ার জন্য এমালগাম ভাঙনের ওপর প্রলেপ দিতে এসেগেছে।
No comments:
Post a Comment